1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঘাসফুল নির্বাহী কমিটি’র ১১১তম সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল

ঘাসফুল নির্বাহী কমিটি’র ১১১তম সভা অনুষ্ঠিত

জেসমিন বাপ্পি চট্টগ্রাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৪৭ বার

কোভিড-পরবর্তী পরিস্থিতিতে সংস্থার সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে আরো বেশী দক্ষ ও কৌশলী হওয়া প্রয়োজন
আজ ১১ জুন শনিবার, সকাল ১১টায় চবি. সিনেট সদস্য ও ঘাসফুল-চেয়ারম্যান সমাজবিজ্ঞানী ড. মনজুর-উল-আমিন চৌধুরী’র সভাপতিত্বে ঘাসফুল নির্বাহী কমিটি’র ১১১তম সভা সংস্থার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে ঘাসফুল এর প্রতিষ্ঠাতা শামসুন্নাহার রহমান পরাণ, প্রধান পৃষ্টপোষক মরহুম এম. এল রহমানসহ গত পঞ্চাশ বছরে ঘাসফুল-সহযাত্রী যে সকল সহকর্মী মৃত্যুবরণ করছেন তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করা হয়। উপস্থিত নির্বাহী কমিটি’র সদস্যগণ কোভিড-পরবর্তী পরিস্থিতিতে সংস্থার বিভিন্ন সেবামূলক কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে পর্যালোচনা করেন। তারা বলেন, কোভিড-পরবর্তী পরিস্থিতিতে সংস্থার সেবামূলক কার্যক্রম বাস্তবায়নে আরো বেশী আন্তরিক, দক্ষ ও কৌশলী হওয়া প্রয়োজন। সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ঘাসফুলের অঙ্গীকার পূরণে সংস্থার চলমান কার্যক্রম; স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পিছিয়ে পড়া জনগোষ্ঠির অর্থনৈতিক উন্নয়ন, শিশু সুরক্ষা, নারী উন্নয়ন, পরিবেশ ও দুর্যোগ মোকাবেলাসহ সকল সেবার পরিধি আরো বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

উক্ত সভায় অনলাইনে সংযুক্ত ছিলেন, ঘাসফুল নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সমিহা সলিম, যুগ্ন-সাঃ সম্পাদক কবিতা বড়–য়া, নির্বাহী সদস্য প্রফেসর ড: জয়নাব বেগম, পারভীন মাহমুদ এফসিএ। এসময় আরো সংযুক্ত ছিলেন ঘাসফুল এর সিইও আফতাবুর রহমান জাফরী, পরিচালক মোহাম্মদ ফরিদুর রহমান, উপপরিচালক মফিজুর রহমান, মারুফুল করিম চৌধুরী, জয়ন্ত কুমার বসু, সহকারী পরিচালক সাদিয়া রহমান, কে.এম.জি. রাব্বানী বসুনিয়া, অডিটি ও মনিটরিং বিভাগের প্রধান টুটুল কুমার দাশ ও এসডিপি ফোকাল-পার্সন মোহাম্মদ নাছির উদ্দিন। সভায় ২০২২-২০২৩ অর্থবছরের সংস্থার বাজেট, বহি: নিরীক্ষক ও আয়কর উপদেষ্টা নিয়োগ, সংস্থার কার্যক্রম পরিচালনায় দায়-দায়িত্ব অর্পণ, আর্থিক লেনদেনের ক্ষমতা অর্পণ, আভ্যন্তরীণ নিরীক্ষার নীতিমালা অনুমোদন, ৪০তম বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net