ঢাকা   ০১:২৪:৩০ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

চাঁদা না দেওয়ায় কুকুরের বিরিয়ানি বলে অপপ্রচার; সর্বশান্ত হোটেল ব্যবসায়ী

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩৫১ বার
  • ৭ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চাঁদা না দেওয়ায় কুকুরের বিরিয়ানি বলে প্রচার করা সেই মাংস আসলে কুকুরের ছিল না। কুকুরের মাংসের বিরিয়ানির অপপ্রচার চালিয়ে একটি মহল অনৈতিক সুবিধা নিতে অপচেষ্টা চালিয়েছিল। পড়ে ঘটনাস্থল থেকে ব্যবসায়ীকে আটকসহ সেই মাংসের নমুনা ল্যাবটেস্টের জন্য পাঠিয়েছিল আশুলিয়া থানা পুলিশ। অবশেষে ২৬ দিন পর জানা গেল সেই মাংস আসলে কুকুরের ছিল না, সেটি কোন তৃণভোজী প্রাণীর।

রিপোর্ট হাতে আসার পর এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই সুব্রত রায়। তিনি বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারের বৈজ্ঞানিক কর্মকর্তারা এটি পরীক্ষানীরিক্ষা করে রিপোর্ট দিয়েছেন যে মাংসটি কুকুরের নয়। তবে তাহলে কিসের মাংস এমন প্রশ্নে তিনি আরো বলেন, মুলত অভিযোগের ভিত্তিতে আমরা নুমনা দিয়ে জানতে চেয়েছিলাম এটি কুকুরের মাংস কিনা ! সে অনুযায়ী রিপোর্ট দিয়েছে।

রিপোর্ট বিশ্লেষণ করে জানা যায়, মলিক্যুলার টেস্ট বা আণবিক পরীক্ষার ফলাফল বলছে এটি কুকুরের মাংস নয়। কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগার এর মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ গোলাম আজম চৌধুরী স্বাক্ষরিত এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

এ ব্যাপারে ডঃ গোলাম আজম চৌধুরী বলেন, আমরা মাংসের নমুনা পিসিআর টেস্ট ও মলিক্যুলার টেস্ট করে দেখেছি সেটি কুকুরের মাংস না। তবে কিসের মাংস, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নমুনা দিয়ে আসলে এটি কুকুরের মাংস কিনা তা জানতে চাওয়া হয়েছিল। তাই আমরা লিখিত ভাবে শুধু সেই অংশই উল্লেখ করেছি। তবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে সেটি বোভাইন বা তৃণভোজী প্রাণী যেমন গরু ,ছাগল, মহিষ কিংবা ভেড়ার মাংস। এই চারটি প্রাণীর মধ্যে যেকোন একটি প্রাণীর মাংস এটি।

এর আগে গত ১৫ মে সাভার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় আল্লাহর দান বিরিয়ানি হাউস-৫ নামক একটি হোটেল থেকে এক নারী তার ছেলের জন্য পার্সেল করে বিরিয়ানি নিয়ে গেলে সেই বিরিয়ানি দেখে সন্দেহ হয়, পড়ে মহিলার বাসার পাশে থাকা এক ডাক্তারকে বিষয়টি জানায়। সেই ডাক্তার তার চেনা কয়েক জন সাংবাদিকদের খবর দিয়ে বিরিয়ানির দোকানে নিয়ে এটা কুকুরের মাংস আক্ষায়িত দেয় তারা।

দেশ ব্যাপি ভাইরাল হওয়া কুকুরের বিরিয়ানি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যায়, বেসরকারি এশিয়ান টেলিভিশনের সাভারের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম লিটন, তারই ক্যামেরাম্যান এবং অনলাইন বিডি২৪ লাইভ ডট কম এর প্রতিনিধি শাকিল শেখ ও দৈনিক যুগান্তর পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মেহেদী হাসান মিঠু নামক এই তিন সাংবাদিক হোটেলের ভিতরে ঢুকে বিরিয়ানি কুকুরের মাংস আছে বলে তারা প্রথমে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু দোকানি দিতে রাজি না হলে পরে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। তাতেও যখন দোকানি রাজি না হয় তখন তারা উৎসুক জনতাকে কুকুরের বিরিয়ানি বলে লেলিয়ে দিয়ে দোকান ভাংচুর সহ রাজনৈতিক কিছু স্থানীয় নেতা দিয়ে দোকান মালিক ও তার কর্মচারীদের মারধর করেন। পড়ে হোটেলে থাকা কর্মচারী সাংবাদিকদের উল্টো ভিডিও করতে চাইলে কর্মচারীকেও মারধর করে ওই সাংবাদিকরা।

দোকান মালিক বিল্লাল হোসেন জানান, আশুলিয়ার নরসিংহপুর, কাঠগড়া ও জিরাবো এলাকায় তিনটি এবং কাশিমপুর এলাকায় দুটিসহ আমাদের মোট সাতটি বিরিয়ানির দোকান আছে। দীর্ঘদিন ধরেই আমরা সুনামের সঙ্গে ব্যবসা করে আসছি। প্রতিটি দোকানে সর্বনিম্ন ৩০-৪০ হাজার টাকা বিক্রি হয়। কিন্তু গত ১৫ মে নরসিংহপুর এলাকার আল্লাহর দান বিরিয়ানি হাউজ-৫ শাখায় কিছু সাংবাদিক ‘কুকুরের মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানি’ বিক্রি করছি এমন প্রপাগান্ডা ছড়ায়। এসময় উৎসুক জনতার চাপে অভিযোগ ছাড়াই আমার অংশীদার রাজীব হোসেনকে আটক করে আশুলিয়া থানা পুলিশ। আমার দোকানের বিরিয়ানি ও মাংসের নমুনাও সংগ্রহ করে নিয়ে যায় তারা। পরে ৫৪ ধারায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায়। পরদিন রাজীবকে জামিনে মুক্ত করিয়ে আনি। মূলত আমি এই তিন সাংবাদিকদের চাহিদা অনুযায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা এই মিথ্যা অপপ্রচার চালায়। আমার সব শেষ আমি এখন একেবারেই সর্বশান্ত হয়ে গেলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি