1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বোনের বাড়িতে এসে ভারতীয় বৃদ্ধার মৃত্যু ! - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে বোনের বাড়িতে এসে ভারতীয় বৃদ্ধার মৃত্যু !

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৮৬ বার

ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে এসে হানিফা বেগম (৭০) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ জুন) সকালে রানীশংকৈল উপজেলার ধর্মগড় শাহানাবাগ গ্রামের মৃত সমিরউদ্দীনের স্ত্রী মুজলেমার বাড়িতে এ ঘটনা ঘটে। রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, হানিফা বেগমের কোনো স্বামী সন্তান নেই। দেশভাগ হওয়ার সময় তিনি ও তার এক ভাই ভারতে চলে যান। সেখানে তিনি তার ভাইয়ের ছেলের কাছে থাকতেন। দীর্ঘদিন বসবাস করার ফলে সে খানকার নাগরিকত্ব পান তিনি।

আর ধর্মগড় শাহানাবাগ গ্রামের তার এক বোন ও দুই ভাইয়ের বাড়ি। তিনি আরও জানান, ঐ বৃদ্ধা প্রতিবছর সীমান্তে মিলন মেলার সময় বাংলাদেশে থাকা দুই ভাইয়ের সঙ্গে দেখা করতেন। কিন্তু এ বছর করোনার কারণে মিলন মেলা না হওয়ায় দেখা করতে পারেন নি। তাই তিনি গত ১২ জুন পাসপোর্ট ও ভিসার মাধ্যমে রাণীশংকৈলে তার ভাই ও বোনের বাড়িতে বেড়াতে আসেন।ওসি বলেন, সোমবার সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় অজ্ঞান হয়ে মারা যান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন। তারপরও তার লাশের ময়নাতদন্ত করার জন্য প্রস্তুতি চলছে। ভারতীয় হাইকমিশন যদি তার মরদেহ নিতে চায় তাহলে নিয়ে যাবে, নয়তো লাশটি তার ভাই-বোনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net