1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ আহত-১ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তিতাসে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ আহত-১

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৫২ বার

কুমিল্লার তিতাস উপজেলায় ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১জন নিহত ও ১জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১১টায় উপজেলার কলাকান্দি-জাহাপুর সড়কের কলাকান্দি এলাকায়। তিতাস থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ট্রাকটি জব্দ করে।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, বেলা ১১টার সময় ইট বাহী একটি ট্রাক কলাকান্দির দিকে আসাতে এবং অটোরিকশাটি জাহাজপুর দিকে যাওয়ার পথে খানেবাড়ি-কলাকান্দি মাঝামাঝি স্থানে পৌঁছলে ইট বাহী ট্টাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী আব্দুর রাজ্জাক বেপারী (৬৫) মারা যায় এবং আহত অটোরিকশা চালককে স্থানীয়রা উদ্ধার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে।

নিহত রাজ্জাক বেপারীর বাড়ি মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বড়ইয়াকুড়ি গ্রামের বাসিন্দা। আহত অটোরিকশা চালক একই উপজেলার দক্ষিণ আলীচর গ্রামের বাসিন্দা মো. হোসেন(২৩)।

নিহতের শ্যালক খোরশেদ আলম বলেন, দুলাভাই ইট বালুর ব্যাবসা করেন। প্রতিদিনের মতো আজ সকালে তিতাস উপজেলার কলাকান্দি বাজারে গিয়ে ছিল,আসার পথে দুর্ঘটনার শিকার হয়। এবিষয়ে আমরা কোনো মামলা করবো না।

তিতাস থানার উপপরিদর্শক তপন সাহা বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ইট বাহী ট্রাকটি জব্দ করে কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকারের জিম্মায় রেখে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছি এবং নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net