ঢাকা   ০১:৫৮:২২ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নকলায় সাংবাদিককের উপর হামলার ঘটনায় কর্মচারী কল্যাণ সমিতি থেকে মিলন বহিস্কার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৫০৫ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শেরপুরের নকলায় ইউএনও’র কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মনিরুজ্জামান মিলনের বিরুদ্ধে বিজয় টিভি ও দৈনিক ভোরের দর্পণের নকলা উপজেলা প্রতিনিধি ইউসুফ আলী মন্ডলকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে কর্মচারী কল্যাণ সমিতির সাংগঠনিক পদ থেকে বহিস্কার করা হয়েছে। সোমবার দুপুরে নকলা উপজেলা কর্মচারী কল্যাণ সমিতির সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে বহিস্কারাদেশের লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক দিদারুল আল আমিন।

এ সময় কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আইনুল নাঈম পানেল, অত্র সমিতির অন্যান্য সদস্যবৃন্ধসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল রোববার সকালে স্থানীয় কয়েকজন এলাকাবাসী ইউএনওর কার্যালয়ের অফিস সহকারী মনিরুজ্জামান মিলনের বিরুদ্ধে জমিসংক্রান্ত বিষয় নিয়ে একটি লিখিত অভিযোগ দেন। রোববার দুপুরে এ ব্যাপারে ও বন্যার্তদের ত্রানের তথ্য নেওয়ার জন্য সাংবাদিক ইউসুফ আলী মন্ডল ইউএনওর কার্যালয়ে যান এবং অভিযোগের বিষয়ে মনিরুজ্জামান মিলনের বক্তব্য জানতে চান। এ সময় মনিরুজ্জামান ক্ষিপ্ত হয়ে প্রথমে তাঁকে গালিগালাজ করেন। পরে সাংবাদিক ইউসুফের ওপর চড়াও হয়ে তাঁকে কিলঘুষি ও মারধোর করেন। এতে ইউসুফ আলী বুকে ও মুখে আঘাত পেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় সাংবাদিকরা ইউসুফ আলী মন্ডলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি