ঢাকা   ০১:০৩:২০ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নবীনগরে খামারী নাছির উদ্দিন সুলতান বাহাদুরের দাম হাঁকছে ৮ লাখ

আইয়কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৩৫৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সুলতান বাহাদুর। নামেই যেন বীরত্বের ভাব। দেখলেই যে কারো পছন্দ হবে। এবারের কোরবানির ঈদে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের নাছির উদ্দিনের খামারীর পালিত গরুটির দৈহিক গঠন অনেক সুন্দর। তাই শখ করে নাম রেখেছেন সুলতান বাহাদুর। দেশীয় খাবার আর সঠিক পরিচর্যায় এখন সে নজর কেড়েছে সবার। ৩ বছর ৬ মাস বয়সী সুলতান বাহাদুর গরুটির ওজন প্রায় ৮ শ’ কেজি। গরুটির মালিক নাছির উদ্দিন তার প্রিয় এ গরুটির দাম হাঁকছেন ৮ লাখ টাকা।

সুলতান বাহাদুরকে দেখতে ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে গরু ব্যবসায়ী ও ক্রেতারা আসছেন। দর দাম বলছেন। তবে কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় গরুটির মালিক এখনও বিক্রি করেননি। গরুটির মালিক বলেন, ভালো দাম পেলে বাড়িতে রেখে বিক্রি করা হবে সুলতান বাহাদুরকে। তিনি আরও জানান, তিন বছর ধরে এ গরুটিকে বিশেষ যত্নে লালন-পালন করেছেন। প্রতিদিন সুলতান বাহাদুরের পেছনে খরচ হচ্ছে হাজার টাকার উপরে। সুলতান বাহাদুর কে কোনো প্রকার ওষুধ খাইয়ে মোটাতাজা করেননি। ফলে তার খামারের গরুটির বিশেষ চাহিদা রয়েছে গরু ব্যবসায়ী ও ক্রেতাদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি