1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে তিতাস থানার বর্ণাঢ্য র‌্যালি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে তিতাস থানার বর্ণাঢ্য র‌্যালি

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৫৯ বার

বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে কুমিল্লা তিতাস থানা পুলিশ বর্ণাঢ্য এক আনন্দ র‌্যালি করেছে। শনিবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টায় র‌্যালিটি থানা ভবন সামনে থেকে বের হয়ে গৌরিপুর টু হোমনা সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানায় এসে শেষ হয়।

এসময় উক্ত র‍্যালিতে অংশ গ্রহণ করেন তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র, ওসি তদন্ত রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মহসীন ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর নবী, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, উপজেলার বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন স্কুল কলেজ শিক্ষক- শিক্ষার্থীরা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীসহ তিতাস থানার পুলিশ সদস্যরা।

র‌্যালি শুরুর আগে তিতাস থানা হল রুমে প্রজেক্টেরের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net