1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল । - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

বঙ্গবন্ধু-বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৪৮৮ বার

জাকজমকপুর্ন আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা (অনুর্দ্ধ-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

৮ জুন বুধবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মির্জা তারেক আহমেদ বেগ, জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকার, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া প্রমুখ। এ সময় জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা-কর্মচারী, জেলা ক্রীড়া সংস্থা, জেলা ফুটবল এসোসিয়েশনের বিভিন্ন কর্মকর্তা, সদস্য, ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তি এবং বিজয়ী এবং বিজীত টিমের খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ টিমের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

ফাইনাল খেলায় (বালক) টিমে ঠাকুরগাঁও পৌরসভা টিম ১-০ গোলে রানীশংকৈল উপজেলা টিমকে পরাজিত করে। অপরদিকে (বালিকা)’য় রানীশংকৈল উপজেলা টিম ৫-০ গোলে সদর উপজেলা টি কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন আলতাফুর আলিম। সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন, ইউনুস আলী, জুয়েল ইসলাম, জয়নাল আবেদীন, আলিফ হোসেন, মো: আপেল, জাকির হোসেন। খেলা চলাকালীন হাজারও দর্শক সমাগম ঘটে। ধারা বর্ণনা করেন স্বনামধন্য ধারাভাষ্যকার সুজন খান।

উল্লেখ্য, টুর্নামেন্টে (বালক-বালিকায়) মোট ৬টি করে টিম অংশগ্রহন করে। টিমগুলো হলো ঠাকুরগাঁও পৌরসভা টিম, সদর উপজেলা টিম, বালিয়াডাঙ্গী উপজেলা টিম, হরিপুর উপজেলা টিম, পীরগঞ্জ উপজেলা টিম ও রানীশংকৈল উপজেলা টিম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net