1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাবার খুঁজে হাস্পাতালে ছোট্ট শিশু ফাইজা, বাবার সন্ধানে দিল ডিএনএ নমুনা! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

বাবার খুঁজে হাস্পাতালে ছোট্ট শিশু ফাইজা, বাবার সন্ধানে দিল ডিএনএ নমুনা!

ইকবাল ইবনে মালেক, চট্টগ্রাম।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৪২০ বার

সীতাকুণ্ড বিএম ডিপোর বিস্ফোরণ এবং অগ্নিকান্ডের বিভিষীকা ভয়াবহ দুর্ঘটনার পর থেকে নিখোঁজ বাঁশখালীর আবদুস সোবহান প্রকাশ আব্দুর রহমান। তাঁর পরিবার হাসপাতালসহ বিভিন্ন জায়গায় অনেক খুঁজাখুঁজি পরও এখন পর্যন্ত কোনো সন্ধান পাননি। দায়িত্বরত প্রশাসন থেকেও তাঁর কোনো হদিস দিতে পারেনি তাঁর। নিখোঁজ আবদুর রহমানের পরিবার তাঁর সন্ধানে অশহায় হয়ে পড়েছেন। দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর থেকে তাঁর পরিবারের আহাজারি থামছেনা।

পারিবারিক সূত্রে জানাযায়, অগ্নিকান্ডের দুর্ঘটনার সময় আবদুর রহমান ডিউটি অবস্থায় ছিল। আবদুর রহমান সাপ্তাহিক ছুটির সময় শুধু বাড়িতে থাকে আর বাকি দিন গুলো কর্মস্থলে কাটায়।

দুই বছর আগে আবদুর রহমান আনোয়াতে পারিবারিকভাবে ইস্পাহান সোলতানা
সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সুখময় দাম্পত্য জীবনে সাত মাস আগে ঘর আলোকিত করে কোল জুড়ে আসে ছোট্ট শিশু ফাইজা।

অসহায় পরিবারের সাথে বাবার সন্ধানে মায়ের সাথে হাস্পাতালে আসে সেই ছোট শিশু ফাইজা। হাজার মানুষের ভিড়ে ফাইজার ফুট ফুটে চোখ দু’টি বাবাকে খুঁজে বেড়ায়। বাবার সন্ধ্যানে মামার কোলে চড়ে দিল ডিএনএ নমুনা।

ছোট এই অবুঝ শিশু জানেনা তাঁর বাবার ভাগ্যে কি ঘটেছে! বাবাকে জীবত কিংবা মৃত ফিরে পাবে কিনা জানা নেই তাঁর।

আবদুস সোবহান বাঁশখালি সিকদার বাড়ি মৃত শাহ আলম চৌধুরী তিন সন্তানের মধ্যে মেজো।

উল্লেখ্য চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ ফায়ার সার্ভিস কর্মীসহ অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net