ঢাকা   ১২:৫০:১৬ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ

বিশ্বনবীর অবমাননায় বিক্ষোভ কারীদের শিবির বললেন বেরোবি শিক্ষক

খন্দকার রাকিবুল ইসলাম,রংপুর ব্যুরো
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৪২৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ক্যাম্পাসে ক্যাম্পাসে মহানবীকে কটূক্তির প্রতিবাদী আন্দোলনে ‘শিবির’ নেতৃত্ব দিচ্ছে অভিযোগ করে তাদের প্রতিহতের আহ্বান জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণিত বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান। শুক্রবার (১০ জুন) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘‘শিবির ক্যাম্পাসগুলোতে কতটা শক্তিশালী প্রশাসন দেখলো তো। পুরো লিডিং এ ছিল শিবির। বিশ্ববিদ্যালয় প্রশাসনে দায়িত্বে থাকা অনেকেই এদের প্রটোকলেও ছিলেন। কি কমু? বিশ্ববিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সবাই ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে এক সাথে লড়াই করতে হবে।’’

এর আগে, এদিন বাদ জুমা বেরোবিসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতেও বিজেপির দুই নেতা-নেত্রীর কঠোর শাস্তির দাবিতে দেশে বেশ কয়েকদিন থেকেই আন্দোলন অব্যাহত রয়েছে।

এদিকে, শিক্ষক মশিউর রহমানের ফেসবুক স্ট্যাটাস আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে তারাও প্রতিক্রিয়া জানান। মুসাদ্দেক নামের এক শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের অনেক জায়গায় জুমার নামাজের পর মিছিল হয়েছে। তারা কি সবাই শিবির? মনে রাখবেন বাংলাদেশের মানুষ ধর্মভীরু।

সোহেল হাসান শুভ শিক্ষক মশিউরের পোস্টের মন্তব্যে লিখেছেন, একজন শিক্ষকের কাছে এই রকম কথা শিক্ষার্থীদের কাছে হতাশাজনক। শিক্ষক কখনো শিক্ষার্থীদের নিয়ে এভাবে লিখতে পারে না, কিন্তু আপনি লিখেছেন। আপনার কাছে কিছু শেখার নেই।

শিক্ষক মশিউরের স্ট্যাটাসের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মাশফিকুর রহমান নামে একজন ব্যবহারকারীও। মাশফিকের ফেসবুক স্ট্যাটাস শেয়ার করে মশিউর লিখেছেন, ‘‘আমাকে সোশ্যাল মিডিয়ায় সরাসরি হত্যা হুমকি দানকারী এই ব্যক্তিকে দ্রুত গ্রেফতারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি। আগামীকাল মামলা হবে।’’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি