ঢাকা   ০৫:৫০:০৫ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

ভারতে মহানবীকে (সাঃ) কটুক্তির বিরুদ্ধে লন্ডনে প্রতিবাদ সভাবেশ; নূপুর শর্মা ও জিন্দালকে গ্রেফতারের দাবি ও ভারতীয় পণ্য বয়কটের আহবান

আমিনুল ইসলাম মুকুল, লন্ডনঃ
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৫৪০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও নাবিন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সা) সম্পর্কে কটুক্তির প্রতিবাদে
১০ জুন শুক্রবার ইসলামিক রাইটস এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে ও বিভিন্ন সংগঠনের সমর্থনে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রবীন কমিউনিটি নেতা ও সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরীর সভাপতিত্বে ও রাইটস কনসারনের সভাপতি মোহাম্মদ শফিক খানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাদের সালেহ , ড: হাসনাত এম হোসেন এমবিই, ব্যারিষ্টার নাজির আহমদ, মাওলানা ছাদিকুর রহমান, মাওলানা এমদাদুর রহমান মাদানী, মাওলানা আব্দুল মালিক, ব্যারিষ্টার আতাউর রহমান ,ব্যারিষ্টার মুজিবুর রহমান, কাউন্সিলার আ ম ওহিদ আহমদ , মাওলানা রফিক আহমদ ,মাওলানা নাজির উদ্দিন বরুনী, সাপ্তাহিক সুরমার সম্পাদক সাংবাদিক শামসুল আলম লিটন , কমিউনিটি নেতা হাজী হাবিব , আলহাজ্ব নুর বকশ, আব্দুল্লাহ আল মুনিম প্রমুখ।অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বায়তুল আমান মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মালিক।

সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা) ও উম্মুল মু’মিনুন হযরত আয়েশা সিদ্দিক( রা:) সম্পর্কে ভারতের মোদী সরকারের মুখপাত্রদের ধৃষ্টতামূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে নূরুর শর্মা ও নাবিন কুমার জিন্দালকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।সভায় পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, কাতার, কুয়েত সহ বিভিন্ন মুসলিম রাষ্ট্র প্রতিবাদ করায় তাদেরকে ধন্যবাদ জানানো হয় এবং বাংলাদেশ সরকারকে মহানবী (সা) কে নিয়ে অবমাননাকর বক্তব্যের নিন্দা জানানোর আহ্বান জানানো হয়।এছাড়া ভারতে মুসলমানদের জান মালের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং ঐতিহাসিক মসজিদ ও স্থাপনার সংরক্ষণ করার জন্য ভারত সরকারের প্রতি দাবি জানিয়ে কুখ্যাত নুপুর শর্মা, জিন্দালসহ সকল অভিযুক্তদের গ্রেফতার ও বিচার না করলে ভারতের সকল পণ্য বয়কটের জন্য বিশ্ব মুসলিমের প্রতি আহবান জানানো হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি