1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মাহফুজুর রহমানের হত্যাচেষ্টা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ছড়াখাল থেকে বালি লুট, ধ্বসে পড়েছে সড়ক, ঝুঁকিতে বিদ্যুতের খুঁটি মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: দলীয় সভায় প্রধানমন্ত্রী   ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীর অভাবনীয় সাফল্য  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল মাগুরার শ্রীপুরে রাস্তার বেহাল দশা, জনদুর্ভোগ চরমে ঈদগাঁওয়ে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে মানবিক ফাউন্ডেশন mm ঈদগাঁও গোমাতলী সড়ক বানের পানিতে ধ্বসে পড়েছে, পরিদর্শনে ইউএনও  ব্যাংক ম্যানেজারের উপর হামলা ও হত্যার প্রতিবাদে নবীনগরে মানববন্ধন  কুমিল্লায় জলাবদ্ধতায়, প্রধানমন্ত্রীর ফোনকলে পরিবর্তন করা হয়েছে এইচএসসি পরীক্ষার কেন্দ্র  রামগড়ে দূর্যোগে ক্ষতিগ্রস্ত ১৬৪ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

মাগুরায় উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মাহফুজুর রহমানের হত্যাচেষ্টা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩৪২ বার

মাগুরার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মাহফুজুর রহমানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শ্রীপুরে ১৮ জুন শনিবার বিকেলে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । উপজেলা আওয়ামী লীগ এ বিক্ষোভ মিছিলের আয়োজন করে । উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ ঘুরে জেলা পরিষদের ডাকবাংলো হয়ে দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান হুমাউনুর রশিদ মুহিত, সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম , উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কানন, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিয়ার রহমান মণ্ডল, আমলসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল ইসলাম, সাধারণ সম্পাদক হাফিজার রহমান, উপজেলা যুবলীগ নেতা বাবুল রেজা, আরজান বাদশা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক আলীনুর মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ, সাধারণ সম্পাদক আবদুর রহিমসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা মাহফুজুর রহমানের হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন । অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে তারা জানান। ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও এ-ই ঘটনায় কাউকে গ্রেফতার করতে না পারায় সকলে ক্ষোভ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net