1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ডিসি গোল্ডকাপ টেনিস টুর্নামেন্ট সম্পন্ন ইউসুফ হারুন,রাজা ও সুজাজুটি চ্যাম্পিয়ন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

মাগুরায় ডিসি গোল্ডকাপ টেনিস টুর্নামেন্ট সম্পন্ন ইউসুফ হারুন,রাজা ও সুজাজুটি চ্যাম্পিয়ন

মোঃ সাইফুল্লাহ ;
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ৫৫৯ বার

মাগুরায় ডিসি গোল্ডকাপ টেনিস টুর্নামেন্ট সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
১৮ জুন শনিবার রাতে ৩ টি গ্রুপের ফায়নাল খেলা মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামের টেনিস লনে অনুষ্ঠিত হয়।
গত ১৬ জুন এ টুর্নামেন্টের উদ্বোধন করেন সিনিয়র সচিব ও বেজা ‘র নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

সান এপারেলস লিমিটেডের এর সহযোগীতায় মাগুরা টেনিস ফেডারেশনের উদ্যোগে তিনদিন ব্যাপী এ টুর্নামেন্টে ১২ টি জেলার ৩৮ টি দল অংশ গ্রহন করে। ফাইনাল খেলায় খুলনা দলের ইউসুফ হারুন ও মাজেদুল ইসলাম জুটি মাগুরার কাজী শামছুজ্জামান কল্লোল ও জিল্লুর রহমান জুটিকে ৬ – ২ ৬-৩ গেমে কুষ্টিয়া দলের রেজোয়ানুজ্জামান রাজা ও কবীর হোসেন জুটি মাগুরা দলের শফিকুজ্জামান শফিক ও জুয়েল জং জুটিকে ৬- ৪, ৬- ০ এবং সাতক্ষীরা দলের মাকসুদুর রহমান খান সুজা ও আফজালুর রহমান বিপু জুটি মাগুরা দলের ড,আশরাফুল আলম ও এনামুল কবীর জুটিকে ৬ – ২, ৬- ২ গেমে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সচিব ইউসুফ হারুন এর পত্নী মিসেস রওনক আরা।

অংশগ্রহনকারী জেলাগুলো হচ্ছে যশোর,খুলনা, সাতক্ষীরা, মাদারীপুর, চুয়াডাঙ্গা, পিরোজপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, ফরিদপুর, ঝিনাইদহ ও মাগুরা। শেখ কামাল ইনডোর স্টেডিয়াম, নব নির্মিত টেনিস কমপ্লেক্স ও মাগুরা টেনিস ক্লাব কোর্টে খেলা অনুষ্ঠিত হয়। ট্রফি বিতরণ অনুষ্ঠানে সান এপারেল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হেসেন, মাগুরার পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল, জেলা প্রশাসক ড, আশরাফুল আলম ও অনুষ্ঠানের প্রধান অতিথি সিনিয়র সচিব ইউসুফ হারুন বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net