ঢাকা   ০৯:৫৩:৩৮ এএম, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত

মীরসরাইয়ে ট্রাক চাপায় নিহত-২

মীরসরাই প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩৩২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মীরসরাইয়ে বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত হন। এতে গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।
মঙ্গলবার (১৪ জুন) দুপুর ২টায় উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশাকে ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রুবেল (৩০) স্থানীয় করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

অন্যজন রিকশার চালক একই ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের মো. ইউসুপ। আহতরা হলেন খোরশেদ আলম ও নাজমুল হোসেন। আহতদের মধ্যে প্রথমে দু’জনকে স্থানীয় বারইয়ারহাট পৌর এলাকার বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র জানান, ট্রাকের চাপায় ব্যাটারিচালিত রিকশার চালক ইউসুপ ও যাত্রী রুবেল ঘটনাস্থলেই মারা যান। বাকি আহত দুই যাত্রীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত রিকশা ও ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকের চালক ঘটনার পরপর পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি