1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে সিআইজি মৎস্যচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

রামগড়ে সিআইজি মৎস্যচাষীদের মাঝে মৎস্য উপকরণ বিতরন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ২৮৬ বার

জেলার রামগড়ে ২০২১-২২ অর্থবছরে ন‍্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ, প্রজেক্ট (এনএটিপি২) মৎস‍্য অধিদপ্তর অংগ এর আওতায় উপজেলার ৪জন সিআইজি মৎস্যচাষীদের মধ্যে উন্নত প্রযুক্তি প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার খোন্দোকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য উপকরণ বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী।

এসময় রামগড় উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
রুইজাতীয় মাছের মিশ্রচাষ প্রযুক্তির প্রদর্শনী প্রাপ্ত ৪জন হলেন বৈদ্যপাড়ার উসাংচিং মগিনী, তৈচালার খগেন্তী ত্রিপুরা, রসুলপুর এলাকার মিতালী ত্রিপুরা, চাঁন্দপাড়ার ফেরদৌস আক্তার (সাথী)।
উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, এই প্রকল্পে উপজেলার ৪ জন মৎস্য খামারীর মাঝে উপকরণ বিতরণ করা হয়। প্রত্যেক খামারীকে সাড়ে ২২ কেজি উন্নত জাতের রুই জাতীয় মাছের পোনা এবং প্রত্যেককে ১৮৫ কেজি মৎস্য খাদ্য বিতরন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net