1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে অসহায়দের সহায়তা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্

রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে অসহায়দের সহায়তা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২২ জুন, ২০২২
  • ২৭৬ বার

রামগড়ে ৪৩ বিজিবি’র উদ্যোগে সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় অর্ধশতাধিক দুস্থ গরীব ও অসহায়দের মাঝে সেলাই মেশিন, টিউবওয়েল, ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে বিজিবির সদর দপ্তরে রামগড়ের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত অসহায় মানুষের মাঝে উল্লেখিত সামগ্রীগুলি বিতরন করেন ৪৩ বিজিবির জোন কমান্ডার লে: কর্ণেল হাফিজুর রহমান। এসময় তিনি বলেন, এলাকার শান্তি, সম্প্রীতি, উন্নয়ন ও সীমান্ত রক্ষার পাশাপাশি বিজিবি সবসময় অসহায়দের সহায়তা করে আসছে। আগামীতেও এধরনের সহায়তা অব্যাহত থাকবে। তিনি মহামারি করোনা ভাইরাস নির্মূলে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলারও আহবান জানান।

অসহায়দের মধ্যে ৫ জনকে সেলাই মেশিন, ২জনকে টিউবওয়েল, ৭ জনকে ঢেউটিন ও ৩০ জনের মাঝে নগদ আর্থিক সাহায্য তুলে দেন জোন কমান্ডার।
নগদ অর্থ ও অন্যান্য সহায়তা বিতরণকালে বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ মনিরুল ইসলাম, সহকারী পরিচালক রাজু আহমেদ সহ পদস্থ কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net