ঢাকা   ০৪:০৫:৪২ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম

শিক্ষক খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বাবা গ্রেপ্তার, চতুর্থ দিনেরমত আন্দোলন চলছে

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৩৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঢাকা জেলা সাভারের চাঞ্চল্যকর শিক্ষক উৎপল খুনের ঘটনায় মূল অভিযুক্ত শিক্ষার্থীর বাবা উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ।

বুধবার (২৯ জুন) রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক।

আশুলিয়া থানা পুলিশ জানায়, মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থানা এলাকায় অভিযান চালিয়ে জিতুর বাবা উজ্জ্বলকে গ্রেপ্তার করা হয়। তিনি তার ভাড়াটিয়ার গ্রামের বাড়িতে আত্মগোপনে ছিলেন। তাকে আশুলিয়া থানায় নিয়ে আসা হয়েছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক আরও বলেন, আশুলিয়ার চিত্রশাইল এলাকার উজ্জ্বলের বাড়ির এক ভাড়াটিয়ার গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। তার বাড়িতে আত্মগোপনে ছিলেন উজ্জ্বল। তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে। ৭ দিনের রিমান্ড চেয়ে আজ তাকে আদালতে পাঠানো হবে। অভিযুক্ত শিক্ষার্থী এখনও পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারের জন্য দেশের বিভিন্ন প্রান্তে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে আঘাত করেন তারই এক ছাত্র। পরে শিক্ষককে আহত অবস্হায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি। এ ঘটনায় রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা করেন। এরপর থেকেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।

চতুর্থ দিনের মত আজও শিক্ষার্থীরা আন্দোলন করছেন, সরেজমিনে গিয়ে আজকেও স্কুলে আন্দোলনরত অবস্থায় দেখাযায়। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি