ঢাকা   ১২:২৭:৩৪ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন

চৌদ্দগ্রামের আলকরায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪৭৪ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

‘বিট পুলিশিংয়ের জোয়ারে, পুলিশ জনতার দুয়ারে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে আলকরা ইউপি নির্বাচন উপলক্ষে পদুয়া উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তমালিকা পাল, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন।

আলকরা বিট পুলিশ অফিসার মনির হোসেনের সভাপতিত্বে ও থানার এসআই মেহেদী হাসানের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পদুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনীল কুমার, আলকরা ইউপি নির্বাচনে আ’লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম ফারুক হেলাল, স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন ভূঁইয়া, জহির উদ্দিন রাসেলসহ অন্যান্য চেয়ারম্যান প্রার্থীগণ, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীগণ। এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি