ঢাকা   ১০:৩৯:১২ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন

তিতাসে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৬০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা তিতাস উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্য়ালয় এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, র‍্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মহসীন ভূঁইয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুল ইসলাম সোহেল সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ আহমেদ ফকির, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-আলম, সাতানী ইউপি চেয়ারম্যান শামসুল হক সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, বলরামপুর ইউপি চেয়ারম্যান নুর নবী, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান আলী আশরাফ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অঙ্গ সংগঠন নেতাকর্মী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আওয়ামী লীগের জন্ম হতো না, আওয়ামী লীগের প্রতিষ্ঠা না হলে বাংলাদেশের জন্ম হতো। তাই নেতাকর্মীদের সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে একত্রে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি