1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

নবীনগরে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৩৩৮ বার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন মাধ‍্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কুমিল্লা অঞ্চলের সহকারী পরিদর্শক মোঃ জসিম উদ্দিন।

শনিবার (২৫ জুন) দুপুরে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা পরিদর্শন করা হয়। শ্রেণি কার্যক্রম পরিদর্শন করার পর শিক্ষকদের সাথে দীর্ঘ সময় মতবিনিময় করেন।

ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো, ঝরে পড়া শিক্ষার্থী রোধ করা, করোনা পরবর্তীতে শিক্ষার্থীদের লেখাপড়ার মান বৃদ্ধিতে করণীয় বিষয়ক আলোচনা, শিক্ষকদের বিভিন্ন প্রশিক্ষণ বিষয়ক বিশেষ করে আইসিটি বিষয়ে গুরুত্বারোপ করে মতবিনিময় করা হয়।

এসময় মাস্টার ট্রেইনার প্রভাষক এস এম আব্দুল্লাহ (কুমিল্লা জেলা), মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী উপস্থিত ছিলেন।

মাদ্রাসা পরিদর্শনের আগে উপজেলার আরো ৩ টি শিক্ষা প্রতিষ্ঠান যথাক্রমে ফতেহপুর কমলাকান্ত গুরুচরণ উচ্চ বিদ্যালয়, লাউর ফতেহপুর রমানাথ তলাপাত্র বালিকা উচ্চ বিদ্যালয় ও লাউর ফতেহপুর তজুমিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা পরিদর্শন করেন এ শিক্ষা কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net