1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পালাকাটা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের উদ্যোগে বিদায় ও দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

পালাকাটা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষার্থীদের উদ্যোগে বিদায় ও দোয়া মাহফিল

শাহরিয়ার মাহমুদ রিয়াদ (চকোরিয়া):
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩১৮ বার

বুধবার (১৫জুন) দুপুর বারোটায় চকোরিয়া চিরিঙ্গা ইউনিয়ন পালাকাটা উচ্চ বিদ্যালয়ে ২০২২সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল বিদ্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকবর আহমদের সঞ্চালনায় দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ রেজাউল করিম। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে.এম ছালাহ উদ্দিন।
অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মীরদাদ হোসেন।

এসময় বিদ্যালয়ের প্রাথমিক ও মাধ্যমিক শাখার বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মচারীসহ বিদায়ী এবং অধ্যয়ন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরীক্ষার্থীদের মধ্যে ফৌজিয়া আফরোজ নূর ও মুহাম্মদ ইয়ামিন।

সংক্ষিপ্ত আলোচনা শেষে পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
পরে ২০২২সালের পরীক্ষার্থীদের সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মাওলানা আবুল কালাম ও মাস্টার মুহাম্মদ জুনাইদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net