1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সাতকানিয়া-লোহাগাড়ার মহিলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার কিশলয় বালিকা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  সাতকানিয়ায় এতিমখানা ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ত্রিশ হাজার লিটার ভোজ্যতেল মজুত : অভিযানে লাখ টাকা দণ্ড হাটহাজারীতে নোয়াখালীর বেগমগঞ্জ ও  কোম্পানীগঞ্জ মডেল থানায় নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় ইটভাটাকে দুই লাখ টাকা জরিমানা দাউদকান্দিতে রিকশা চালকের মেয়েকে নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে দেননি অধ্যক্ষ ভাঙা হাতে অস্ত্রোপচার করাতে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক  দেখতে চায় লক্ষীছড়ি বাসী কোম্পানীগঞ্জে “শাহজাদপুর প্রিমিয়ার লিগ-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সাতকানিয়া-লোহাগাড়ার মহিলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

বিশেষ প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৫৯ বার

জাতির জনকের কন্যা, সফল রাষ্ট্রনায়ক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সাতকানিয়ায় এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৭ জুন সকালে সাতকানিয়া-লোহাগাড়া মহিলা আওয়ামীলীগের উদ্যোগে সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মিসেস রিজিয়া রেজা চৌধুরী ।

প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামিলীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, সাতকানিয়া উপজেলা মহিলা আওয়ামিলীগ এর সভাপতি হাসিনা মমতাজ, লোহাগাড়া উপজেলা মহিলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক জেসমিন আক্তার সহ-সভাপতি কহিনুর আক্তার,জান্নাতুল ফেরদৌস বকুল, মহিলা নেত্রী নারগিস আক্তার মুন্নী, হামিদা বেগম, সুলেখা বড়ুয়া, নিলুপা আক্তার,আফরোজা আক্তার শারমিন,জিনিয়া আক্তার, নুর নাহার,হাসিনা আক্তার, ফরিদা ইয়াসমিন প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতকানিয়া-লোহাগাড়ার নারী জাগরণের অগ্রদূত, বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য,মিসেস রিজিয়া রেজা চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতায় দেশ এখন উন্নয়নের মহাসড়কে রুপান্তরিত হয়েছে। বাঙ্গালী জাতির স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী,নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। স্বপ্নের পদ্মা সেতু এখন দৃশ্যমান। মাননীয় প্রধানমন্ত্রী শীঘ্রই পদ্মা সেতু উদ্বোধন করবেন। কিন্তু বিএনপি-জামায়াতের নেতারা অফিসে বসে বড় বড় বক্তব্যে দিচ্ছে,আওয়ামীলীগের উন্নয়ন কর্মকান্ডের বিরুদ্ধে সমালোচনা করে যাচ্ছেন। বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তারা এসব ষড়ষন্ত্র চালিয়ে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কিছু হলে আমরা মহিলা আওয়ামীলীগ ঘরে বসে থাকবেনা। বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় আমরা আজকে প্রতিবাদ সভা করেছি। তিনি আরও বলেন, মাননীয় সাংসদ প্রফেসর ড.নদভী মহোদয় সাতকানিয়া-লোহাগাড়ায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর যোগ্য প্রতিনিধি হিসেবে মাননীয় এমপি মহোদয় সাতকানিয়া-লোহাগাড়ার উন্নয়নে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net