1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ফেসবুকে ওয়াদুদ ভূইয়া’র অসম্মানজনক স্ট্যাটাসের প্রতিবাদে খাগড়াছড়ির সাংবাদিক সমাজের যৌথ বিবৃতি।। - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

ফেসবুকে ওয়াদুদ ভূইয়া’র অসম্মানজনক স্ট্যাটাসের প্রতিবাদে খাগড়াছড়ির সাংবাদিক সমাজের যৌথ বিবৃতি।।

আলমগীর হোসেন,খাগড়াছড়ি।।
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪১১ বার

ফেসবুকে ওয়াদুদ ভূইয়া’র অসম্মানজনক স্ট্যাটাসের প্রতিবাদে খাগড়াছড়ির সাংবাদিক সমাজের যৌথ বিবৃতি।।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সম্মানিত সংসদ সদস্য জনাব ওয়াদুদ ভূইয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অদ্য ৩জুন ২০২২ ইং রোজ শুক্রবার সকালে সাংবাদিকদের হেয় করে একটি স্ট্যাটাস দিয়েছেন।

এতে তিনি লিখেন “দালাল সাংবাদিককে পয়সা দিয়ে বানোয়াট সংবাদ সম্মেলন করেও শেষ রক্ষা হলোনা”।
মূলত জনাব ওয়াদুদ ভূইয়া’র ভাতিজা জনাব শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ ও তাঁর অনুসারীদের উদ্যোগে আয়োজিত সাংবাদিক সম্মেলনকে বুঝিয়েছেন। সেই সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা আমন্ত্রিত হয়ে অংশ নেন এবং সংবাদ প্রকাশ করেন। যা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ সম্মেলনের খবরটি প্রচারিত হয়।

রামগড়ে নিজ বাসায় অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে জনাব শহিদুল ইসলাম ভূইয়া ফরহাদ বিএনপি ও তাদের পারিবারিক সমস্যা তুলে ধরেছেন। সেই সংবাদ সম্মেলনের দীর্ঘদিন পর হঠাৎ করে জনাব ওয়াদুদ ভূইয়ার মত একজন দ্বায়িত্ববান রাজনীতিকের সামাজিক যোগাযোগ মাধ্যমে এহেন পোষ্ট খাগড়াছড়ির সর্বস্তরের সাংবাদিকদের চরমভাবে ব্যথিত করেছে।
অথচ, জনাব ওয়াদুদ ভূইয়া ফেসবুকে “দালাল সাংবাদিক” উল্লেখ করে সাংবাদিক সম্মেলনের দায়ভার সাংবাদিকদের উপর চাপান। যা রাজনৈতিক দেউলিয়াপনা ও হীন মানসিকতার বহিঃপ্রকাশ বলে সাংবাদিকরা মনে করেন।

খাগড়াছড়ি প্রেস ক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং পেশাজীবি সাংবাদিকরা এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেন, সাংবাদিকরা কোন প্রকারের অসৎ উদ্দেশ্যে এই সংবাদ সম্মেলন কাভার করেনি। গণতান্ত্রিক সমাজে যে কেউ বা ক্ষতিগ্রস্ত যে কোন পক্ষ সংবাদ সম্মেলন ডাকার ও মতামত প্রকাশের অধিকার রাখেন। এবং যেকোন সংবাদ সম্মেলনের সংবাদ পরিবেশন করা একজন সাংবাদিকের দ্বায়িত্বের মধ্যে পড়ে।

সাংবাদিক নেতৃবৃন্দ একজন সম্মানিয় ব্যক্তি হিসেবে জনাব ওয়াদুদ ভূইয়া’র সম্প্রতি দেয়া ফেসবুক স্ট্যাটাস প্রত্যাহার করার জন্য স্বনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন। একই সাথে গণমাধ্যম এবং গণমাধ্যমকর্মীদের প্রতি অমর্যাদাকর এবং সম্মানহানিকর মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

অন্যথায় জনাব ওয়াদুদ ভূইয়া এবং জেলা বিএনপির সব ধরনের সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার মত কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হবেন বলে উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net