1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে চেয়ারম্যান প্রার্থীসহ ৮জনকে ৭৫ হাজার টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” 

বাঁশখালীতে চেয়ারম্যান প্রার্থীসহ ৮জনকে ৭৫ হাজার টাকা জরিমানা

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪২১ বার

চট্টগ্রামের বাঁশখালীতে নির্বাচনীয় আচরণ বিধি নিশ্চিতকল্পে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উপজেলার সাধনপুর ও পুকুরিয়া ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে তিনজন চেয়ারম্যান ও পাঁচ ইউপি সদস্যকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (২ জুন) বিকাল ৪ টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

এই সময় রাস্তা বন্ধ করে শোডাউন, নির্ধারিত সময়ের (রাত ৮ টার) পর মাইক ব্যবহার করা, দেওয়ালে পোস্টার লাগানো, তোরণ নির্মাণ ও আলোকসজ্জা করায় পুকুরিয়া ইউনিয়নে তিনজন চেয়ারম্যান ও দুইজন সাধারন সদস্য প্রার্থী এবং সাধনপুরে দুই জন সাধারন সদস্য প্রার্থীর প্রত্যেক কে ১০ দশ হাজার টাকা করে এবং সাধনপুরে অপর এক সদস্য প্রার্থীকে পাঁচ হাজার টাকাসহ মোট পঁচাত্তর হাজার টাকা জরিমানা করা হয়।

এই সময় দেওয়ালে লাগানো পোস্টার, ব্যানার, তোরণ অপসারণ করা হয়। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকল্পে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net