ঢাকা   ০৩:৪৪:৩৯ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন

বিভাগীয় শিশু কল্যাণ পরিষদের সভায় ‘ চট্টগ্রামে পরিবহন সেক্টরে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুদের উপর গবেষণা প্রতিবেদন এর মোড়ক উম্মোচন’

জেসমিন বাপ্পি চট্টগ্রাম।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩২৯ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামে পরিবহন খাতে ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বিষয়ক গবেষণা প্রতিবেদনের মোড়ক উম্মোচন । অদ্য ২২ জুন ২০২২, বিকাল ৩.৩০মি: বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ চট্টগ্রাম এর ১৪তম সভায় বিভাগীয় কমিশনার চট্টগ্রাম জনাব মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে ভার্চুয়াল মিটিং শুরু হয়। সভার শুরুতে নিয়মিত কার্যবিবরণী উপস্থাপন করেন সদস্য সচিব কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপ-মহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবারারত।
সভার কার্যবিবরণী ও আলোচ্যবিষয় উপস্থাপন করেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর পরিদর্শক বিশ্বজিৎ শর্মা।

সভায় উন্নয়ন সংস্থা ঘাসফুল কর্তৃক চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় পরিবহন সেক্টরে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত শিশুদের উপর গবেষণা প্রতিবেদনের মোড়ক উম্মোচন করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জনাব মোঃ আশরাফ উদ্দিন। সমাজ বিজ্ঞানী ও গবেষক ড. মনজুর -উল-আমিন চৌধুরী ÔChildren Working in the Hazardous Road Transport Sector in Chattogram City, Bangladesh – A Sociological Profile Õ ডিজিটালি উপস্থাপন করেন। দৈবচয়ন পদ্ধতির মাধ্যমে চট্টগ্রামের ৩৫টি স্পট থেকে ৩৩৮জন ঝূঁকিপূর্ণ পরিবহন সেক্টরে যুক্ত শিশুর উপর জরিপ কাজ সম্পাদন করা হয়। গবেষণা প্রতিবেদনে গবেষক ড.মনজুর-উল-আমিন চৌধুরী বলেন, চট্টগ্রাম শহরে পরিবহন সেক্টরে বর্তমানে ১৫ হাজারেরও বেশী শিশু ঝুঁকিপূর্ণ শ্রমের সাথে যুক্ত। হেলপার কাম অস্থায়ী ড্রাইভার হিসেবে কাজ করছে ৭১.৯০% শিশু। পরিবারের অর্থনৈতিক সমস্যার কারণে ঝূঁকিপূর্ণ পরিবহন শ্রমে যুক্ত হয়েছে ৩৬.৬৯% শিশু। শারীরিক নির্যাতনের শিকার ৯১.৪২% শিশু। যৌন নির্যাতনের শিকার ১২.৭২% শিশু।

পর্ণোগ্রাফিতে আসক্ত ২৪.৫০% শিশু। টিকটক তৈরী করে ৬.৮৩% শিশু। মাদকাসক্ত ১১.২৪% শিশু এবং এতে দেখা যায় কন্যা শিশু নয় ছেলে শিশুদের মধ্যেও ১৭.১৬% বাল্যবিবাহের শিকার। গবেষক তাঁর উপস্থাপনায় পরিববহন সেক্টরে যুক্ত শিশুদের উন্নয়ন ও সুরক্ষার জন্য যে সুপারিশমালা প্রস্তাব করেছেন তা হলো – জেলা প্রশাসনের নেতৃত্বে কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, বিআরটিএ, ট্রাফিক বিভাগ ও পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দের উদ্যোগে শিশুশ্রম হ্রাস ও প্রতিরোধে কর্পোরেট হাউজ গুলো এগিয়ে আসলে চট্টগ্রামে শিশুশ্রম কমে আসবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চট্টগ্রাম, চাঁদপুর, বান্দরবান, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, ডিসি সিএমপি, উপমহাপুলিশ পরিদর্শক চট্টগ্রাম রেঞ্জ, পরিচালক সমাজসেবা অধিদপ্তর, পুলিশ সুপার শিল্পাঞ্চাল চট্টগ্রাম, পরিচালক বিভাগীয় শ্রম দপ্তর, উপপরিচালক বিআরএ, ঘাসফুলের প্রধান নির্বাহী কর্মকর্তা আফতাবুর রহমান জাফরী, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন, ওয়ার্ল্ড ভিশন চট্টগ্রামের শ্যামল ফ্রান্সিস রোজারিও, ঘাসফুলের প্রকল্প ব্যবস্থাপক সিরাজুল ইসলামসহ বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ চট্টগ্রাম’র প্রতিনিধিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি