ঢাকা   ১২:২৭:৪০ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন

ভাড়া বাসায় যুবকের অর্ধগলিত লাশ : দুর্গন্ধ ছড়িয়েছে এলাকাজুড়ে

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৪৭৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামস্থ হাটহাজারী পৌরসভার ফটিকা রাজা মিয়া কন্ট্রাটার বাড়ীর (হাটহাজারী পশু হাসপাতালের পাশে) একটি ভাড়া ঘরের রুমের ভেতর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার করেছে হাটহাজারী মডেল থানা পুলিশ।

নিহতের নাম প্রিন্স বাবু (৩২)। দরজা ভেতর হতে আটকানো পেয়েছে পুলিশ। দুর্গন্ধে কাছে যাওয়া দায়!
আজ সন্ধ্যার পর স্থানীয়দের মারফত খবর পেয়ে রাত ১০ টার দিকে জানালা, দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করেছে পুলিশ।

পিতা বলছেন- সে বিদেশ যেতে চেয়ে আমার কাছে ৩০ হাজার টাকা চেয়েছিলো, পাসপোর্টও করেছিলো।’
কেনো এমন ঘটনা ঘটতে পারে ‘ এর কোনো আশংকা জানাতে পারেননি পিতা।

হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম খবর পেয়ে ছুটে যান। স্পট হতে এসআই আলমগীর বলেন- ‘সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হচ্ছে, তদন্তের পর বিস্তারিত বলা যাবে।’ যোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি