1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস দশ টাকার মুরুব্বী, ইউসুফ আলী খোকন মাঝি নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত 

ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রী

এম এ মান্নান
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২৬৫ বার

লাকসামে দুপুরে গোসল শেষে বাড়ির উঠানে বিদ্যুতের তারে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর।

বুধবার (২৯ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে লাকসাম উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়নের নরপাটি সাহেবপাড়া এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,নরপাটি সাহেবপাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে কামাল হোসেন (৪৮) ও তার স্ত্রী রিনা বেগম (৩৫)।

স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কামাল হোসেনের স্ত্রী রিনা বেগম গোসল শেষে বাড়ির উঠানে বিদ্যুতের তারে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন।
এসময় স্বামী কামাল হোসেন তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। মুহুর্তের মধ্যে স্বামী-স্ত্রী দম্পতি মৃত্যুবরণ করেন। নিহত কামাল হোসেন পেশায় সিএনজি অটোরিক্সাচালক। তার দুই ছেলে ও একমাত্র মেয়ের মধ্যে এক ছেলে ও মেয়ে প্রতিবন্ধি। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net