1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার বিষয়ক সেমিনার - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

মানিকছড়িতে কারিতাসের উদ্যোগে সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার বিষয়ক সেমিনার

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:-
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২৯২ বার

খাগড়াছড়ির মানিকছড়িতে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি পিএইপি-২ প্রকল্পের উদ্যোগে সামাজিক সুরক্ষায় প্রবেশাধিকার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১৬ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় মানিকছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বান্দরবন প্রকল্প অফিসের হিসাব ও প্রশাসন অফিসার নেছারুল আলম খান’র সভাপতিত্বে সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী, কৃষি কর্মকর্তা মো. হাছানুর রহমান, মৎস্য কর্মকর্তা প্রনব কুমার সরকার, ভ্যাটেরিনারী সার্জন রনী কুমার দে, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. কামরুল আলম, সমাজসেবা অফিসার (ভা.) আব্দুল মান্নান বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা সরকারি দপ্তরের নানা সুযোগ-সুবিধার সম্পর্কে উপকারভোগীদের মাঝে তুলে ধরে বলেন, সরকারিভাবে মানুষের জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। সরকারি নানা সুবিধা ভোগের মাধ্যমে অনেকেই উপকৃত হচ্ছেন। তাছাড়া অনেকেই না জানার কারণে সে সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাছাড়া প্রত্যন্তঞ্চলের অনেকেরই সরকারি বিভিন্ন দপ্তরের কাজের পরিধি সম্পর্কে জানা নেই। কৃষি বিভাগ যেমন কৃষকদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষাবাদের সুপরামর্শ দিয়ে যাচ্ছেন, তেমনি সামাজিক নিরাপত্তার ব্যবস্থা করছেন সমাজসেবা অধিদপ্তর, মৎস্যচাষীদের উদ্বুদ্ধকরণেও কাজ করছেন মৎস্য অধিদপ্তর। এছাড়াও সমাজে পিছিয়ে পড়া নারীদের প্রশিক্ষণের মাধ্যমে সাবলম্বি হিসেবে গড়ে তুলতে ও বাল্যবিবাহরোধে কাজ করে যাচ্ছে মহিলা বিষয়ক অধিদপ্তর। তাই ঘরে বসে না থেকে সরকারি বিভিন্ন দপ্তরে সুবিধা সম্পর্কে জানতে ও সেই সকল সুবিধা ভোগ করতে সরকারি দপ্তরে আসার আহব্বান জানান বক্তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net