1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে ফজলে রাব্বী চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

রাউজানে ফজলে রাব্বী চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী পালিত

শাহাদাত হোসেন,রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৭১ বার

রাউজানের সাংসদ রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরীর মেঝ ভাই রাউজান উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবি এম ফজলে রাব্বী চৌধুরীর ২য় মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এ উপলক্ষে গতকাল ৪ জুন শনিবার সকালে মরহুমের নিজ গ্রাম গহিরাস্থ বক্সে আলী চৌধুরী জামে মসজিদে খতমে কোরআন, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাউজানের সাংসদ রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এহেসানুল হায়দার বাবুল, মরহুমের ছোট ভাই ব্যবসায়ী এবি এম ফজলে শহীদ চৌধুরী,তরুন আওয়ামী লীগ নেতা ফারাজ করিম চৌধুরী,মরহুমের ভাগিনা মাসফিক আহম্মদ চৌধুরী,রাউজান উপজেলা নির্বাহী অফিসার আবদুস সামাদ সিকদার , রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী,রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ, রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আবদুর রহমান চৌধুরী, নুরুল আবছার বাশি. বিএম জসিম উদ্দিন হিরু, আব্বাস উদ্দিন আহম্মদ, সৈয়দ আবদুল জব্বার সোহেল,বাবুল মিয়া, রাউজান কলেজের অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, পৌর কাউন্সিলর কাজী ইকবাল, বশির উদ্দিন খান, শওকত হাসান, , জানে আলম জনি, আজাদ হোসেন, জসিম উদ্দিন চৌধুরী, যুবলীগ নেতা সারজু মোহাম্মদ নাসের, হাসান মোহাম্মদ রাসেল, আবু সালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, সাধারন সম্পাদক সখাওয়াত হোসেন পিবলু।

খতমে কোরআন ও দোয়া মাহফিল শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন রাউজান সরকারী কলেজ জামে মসজিদের খতিব আল্লামা বোরহান উদ্দিন কাদেরী। এরপর মরহুমের কবরে পুস্পস্তবক অর্পন ও কবর জেয়ারত করেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ,রাউজান প্রেস ক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা।এছাড়াও উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মরহুমের স্মরনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net