1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন যুবলীগ নেতা সারওয়ার হোসেন বাবু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন যুবলীগ নেতা সারওয়ার হোসেন বাবু

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩১৮ বার

সিলেটে আকস্মিক বন্যায় পানি বন্দী মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু।

রবিবার (১৯ জুন) সন্ধ্যায় সিলেটে নুরজাহান মেমোরিয়াল মহিলা কলেজ, লাওয়াই ও সিলেট সিটি কর্পোরেশন এলাকায় ৬০০ জন বন্যায় পানি বন্দী মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণের মধ্যে ছিলো ১ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, ২ লিটার বোতল পানি, ২৫০ গ্রাম গুড় ও ৫ প্যাকেট এসএমসি ওরস্যালাইন।

বিতরণ কালে সফর সঙ্গী হিসেবে নজরুল ইসলাম কাজল, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ইকবাল হোসেন রুবেল, মশিউর রহমান সুমন, সাতানী ইউনিয়ন যুবলীগের সভাপতি লিটন মিয়া, ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম মিয়া, ইশতিয়াক আহমেদ আনিছ, শাহপরান ও এলাহীসহ সিলেট যুবলীগের নেতাকর্মী।

ত্রাণ বিতরণকালে সারওয়ার হোসেন বাবু বলেন, যুবলীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের সঙ্কটকালীন সময়ে যুবলীগের অবদান ইতিহাসের পাতায় পাতায়। তিনি বলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ অতীতের ন্যায় সিলেট পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করছি। তিনি আরো বলেন শুধু সিলেটে নয় সারাদেশে যেকোনো দূর্যোগময় সময়ে কুমিল্লা উত্তর জেলা যুবলীগ মানুষের পাশে ছিলো আগামীতে ও থাকবে। তিনি পানিবন্দী মানুষের পাশে দাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net