1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সুবর্ণচরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ  দর্শকের হৃদয়ে ছোঁয়া দেবে “ম্যাম সাহেবের পাত্র পরীক্ষা” ঈদগাঁওয়ে টাকা নিয়ে জব্দ ডাম্পার গাড়ি ছেড়ে দিলেন রেঞ্জার

সুবর্ণচরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোহাম্মদ দেলোয়ার হোসেন, নোয়াখালী প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৫২ বার

বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে নোয়াখালী সুবর্ণচরে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৪ জুন) বিকালে উপজেলার চরজব্বর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুকের নেতৃত্বে চেউয়াখালি বাজারে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

চরজব্বর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী নুর ইসলাম মানিকের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চরজব্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট ওমর ফারুক।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগে যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান দীপক, উপজেলা আওয়ামীলীগ নেতা হাজী বশির আহম্মদ, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক তানভীর আহম্মেদ সাকিয়ান, জাহাজ মারা যুবলীগ নেতা আনোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হোসেন সোহেল, সহ-সভাপতি মো. ফাহিম।

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন সহ প্রায় এক হাজার মানুষ মিছিলে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net