1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ 

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

সেলিম উদ্দীন,কক্সবাজার
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ২১৪ বার

কক্সবাজারের ঐতিহ্যবাহী এবং প্রাচীণতম বিদ্যাপীঠ ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্টিত হয়েছে।

বৃহষ্পতিবার দুপুরে বিদ্যালয়ের নবনির্মিত মোখ্তার আহমদ অডিটরিয়ামে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি মাহমুদুল করিম মাদু।

শিক্ষার্থী তাজনোভা জারিয়াত নাভা এবং সুরাইয়া জান্নাত রিহামের যৌথ সঞ্চালনায় অনুষ্টিত সভায় মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী রাকিন। গীতা পাঠ করেন অপর শিক্ষার্থী দীঘি পাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার নাছির উদ্দিন। প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বৃহত্তর পরিসরে নিজেকে নিয়ে যেতে হলে নিজেকে ভালভাবে প্রস্তত করতে হবে। আর সেজন্য নিজের ভেতর আত্মবিশ্বাস তৈরী করতে হবে, করতে হবে বেশী বেশী করে অধ্যয়ন এবং স্থির করতে হবে লক্ষ্য। তবেই জীবনে আসবে সফলতা।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা মাস্টার নুরুল আজিম, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম এবং বিদ্যালয়ের সহাকারী প্রধান শিক্ষক জসিম উদ্দিন।

এসময় সিনিয়র শিক্ষক এস.এম.তারিকুল হাসান, অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে সোহাইফা জান্নাত সামিয়া, আইনান তাজরিয়ান সাবাহ, বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে জাহেদুল ইসলাম এবং মোঃ মোরশেদ আলম বক্তব্য রাখেন। মানপত্র পাঠ করেন জয়নব মোশাররফা তাবাচ্ছুম। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষ থেকে অশ্রুসিক্ত নয়ন পাঠ করেন সামিহা আফরিন শেফা।

অনুষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারী এবং অধ্যয়নরত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net