ঢাকা   ০১:৪৯:৪০ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

এতিম হাফেজদের সাথে নিয়ে শ্রীপুরে যায়যায়দিনের ১৭তম বর্ষ উদযাপন!

শ্রীপুর(গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ৪৮৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পবিত্র কুরআন তেলাওয়াত, আলোচনা ও কেক কাটার মাধ্যমে গাজীপুরের শ্রীপুরে দেশের অন্যতম জনপ্রিয় ও পাঠক নন্দিত পত্রিকা দৈনিক যায়যায়দিনের ১৭ তম বছরে পদার্পণ উদযাপিত হয়েছে।

সোমবার (৬ জুন) দুপুরের দিকে পৌর এলাকার শ্রীপুর মদিনাতুল উলুম উপজেলা মারকাজ মাদ্রাসা ও এতিমাখানায় এ কুরআন তেলাওয়াত, দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীপুর প্রতিনিধি প্রভাষক আলফাজ সরকার আকাশের সভাপতিত্বে ও দৈনিক নয়া দিগন্তের শ্রীপুর প্রতিনিধির সঞ্চালনায় আরও উপস্থিতি ছিলেন, আমাদের নতুন সময় পত্রিকার সাংবাদিক ফজলে মমিন , শ্রীপুর উপজেলা উলামা পরিষদের সভাপতি ও বাজার মাদরাসাতুর রহমানের মুহতামিম মাঃ মাহমুদুল হাসান সজল, মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি জুনায়েদ আহমেদ, হাফেজ মেহেদী হাসান,মাওলানা ফয়জুল্লাহ,মুফতি ওমর ফারুক,হাফেজ আইয়ুব, দৈনিক আমার সময়ের সাংবাদিক মাওলানা আফাসার উদ্দিন আহমেদ, শ্রীপুর ট্যুরিস্ট ক্লাবের সভাপতি জুবায়ের আহমেদ, দৈনিক মুক্ত খবর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আরিফ প্রধান, দৈনিক ভোরের সময় পত্রিকার সাংবাদিক হিজবুল বাহার,সমাজকর্মী আবুল কাশেম প্রমূখ।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ ইসমাইল হোসেন। দৈনিক যায়যায়দিন পত্রিকাটি আগামীতে যেনো সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরতে পারে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।মোনাজাত পরিচালনা করেন মাওলানা আফসার উদ্দিন আহমেদ। অনুষ্ঠান শেষে এতিম ও হাফেজ ৪৫ শিক্ষার্থীদের সাথে নিয়ে দুপুরের খাবারে অংশগ্রহন করেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি