1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারে বন্য হাতি আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাড়ে ৭ লাখ টাকার চেক বিতরন - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

কক্সবাজারে বন্য হাতি আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সাড়ে ৭ লাখ টাকার চেক বিতরন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৫৫ বার

কক্সবাজার উত্তর বনবিভাগের পাহাড়ি এলাকায় বিভিন্ন সময় তান্ডব চালিয়ে ফসলের ব্যাপক ক্ষতিসাধণ করে বন্যহাতির দল।

এসব ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ হিসেবে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বন বিভাগ কর্তৃপক্ষ।

এ ধারাবাহিকতায় কক্সবাজার উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসে বন্যহাতির আক্রমণে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই বাছাই করে ক্ষতিগ্রস্ত ২১ জন পরিবারের সদস্যদের হাতে শনিবার ( ১১ জুন) দুপুরে পৃথক ক্ষতিপূরণের ৭ লাখ ৪৫ হাজার টাকার চেক তুলে দেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস।

কক্সবাজার উত্তর বন বিভাগের
বিভাগীয় বন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন সরকার সভাপতিত্বে ও সহকারী বন সংরক্ষক প্রানতোষ চন্দ্র রায়ের পরিচালনায় ফাঁসিয়াখালী রেঞ্জ অফিসে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস বলেন, পাহাড়ে আবাস্থল ও করিডোর নষ্ট হওয়ায় বন্যহাতিগুলো লোকালয়ে নেমে পড়ছে।
তাই দুর্গম এলাকায় বসবাসকারীদেরকে জান মালের নিরাপত্তার স্বার্থে বেশি বেশি সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বন্য প্রাণীরাও যাতে নিরাপদে বসবাস করতে পারে সেদিকেও খেয়াল রাখতে হবে।
ভবিষ্যতে বন্যপ্রাণী মানুষের ক্ষতি করে থাকলে, বনবিভাগের পক্ষ থেকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেয়া হবে বলেও জানান তিনি।

চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সরওয়ার আলম, চট্টগ্রাম ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ হোছাইন, চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত মানুষের জান-মাল নিরুপণ কমিটির আহবায়ক জেপি দেওয়ান ও চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী।

এসময় সভায় উপস্থিত ছিলেন, বন এলাকার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বন বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং নেকম এনজিও‘র প্রতিনিধিগণ।

এরআগে বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস কক্সবাজার জেলায় সবুজ বেষ্টনী সৃজন, প্রতিবেশ পুনরুদ্ধার ও ইকোট্যুরিজম উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের দিনব্যপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠান শেষে বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস ফাসিয়াখালী বনবিটে সুফল প্রকল্পের আওতায় ২০২১-২০২২ আর্থিক সনে সৃজিত এনরিচমেন্ট বাগান পরিদর্শন করেন এবং সেখানে একটি বট গাছের চারা রোপন করে বৃক্ষরোপন অভিযানে সামিল হন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net