ঢাকা   ০১:৫৪:৪৭ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গুইমারা উপজেলা নির্বাচনে নৌকার প্রার্থী মেমং মারমা’র বিশাল জয়।

আবদুল আলী।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ৩৬১ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় তিন হাজার ভোটের ব্যাবধানে নির্বাচিত হয়েছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মেমং মারমা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমা।

বুধবার ১৫ জুন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে টানা ভোটগ্রহণ শেষে, এ ফলাফল ঘোষণা করেন, গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও রাঙ্গামাটি জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোহাম্মদ শফিকুর রহমান।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মেমং মারমা নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৫৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী উশ্যেপ্রু মারমা (আনারস) প্রতিকে পেয়েছেন, ৫ হাজার ৯১২ ভোট। অন্যদিকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. আইয়ুব আলী (মোটরসাইকেল) ৩ হাজার ২২৯ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদে কংজরী মারমা (মাইক) প্রতিকে ৭ হাজার ৮৪৫ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী পলাশ (টিয়া পাখি) প্রতিকে পেয়েছেন ৫ হাজার ১২৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে অন্য দুই প্রার্থী ফখরুল ইসলাম লিটন (তালা) ও মানিন্দ্র ত্রিপুরা (টিউবওয়েল) জামানত হারিয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা ১০ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়ের ধারাবাহিকতা আরেকবার পূর্ণ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা বেগম (কলস) পেয়েছেন হাজার ৬ হাজার ৬৮০ ভোট। ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেমং মারমা বলেন, গুইমারা উপজেলার সকল কার্যক্রম গতিশীল করা, গুইমারা বাসির স্বপ্ন। আর এই সপ্ন পূরনের দায়িত্ব আরও বেড়ে গেলো। গুইমারা বাসির প্রত্যাশা পূরণে কাজ চলমান থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি