1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জাতীয় ক্রিড়া পুরস্কার প্রাপ্তিতে আলমগীরকে সংবর্ধণা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা এলজিইডি প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পাঁচশো চারর রোপন  সাবেক আইজিপি বেনজীর দুবাইয়ে গ্রেপ্তার কক্সবাজারে ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রামে এমপি কাজল: বিজ্ঞান ও প্রযুক্তিবান্ধব শিক্ষা ব্যবস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার  ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

জাতীয় ক্রিড়া পুরস্কার প্রাপ্তিতে আলমগীরকে সংবর্ধণা প্রদান

কাজী কামাল হোসেন,নওগাঁ
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩৬৫ বার

বিকেএসপির সিনিয়র হকি কোচ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মো. আলমগীর আলম জাতীয় ক্রিড়া পুরস্কার-২০১৮ প্রাপ্তিতে নওগাঁ জেলা ফুটবল এ্যসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।
সোমবার(১৩জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি মামনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ফুটবল এ্যসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ। সম্মাননা পেয়ে মো. আলমগীর আলম আবেগাল্পুত হয়ে পড়েন এবং সংশ্লিষ্ট সবার প্রতি কতৃজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক উত্তম কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ইব্রাহীম হোসেন, জেলা ক্রিড়া কর্মকর্তা আবু জাফর মাহামুদুজ্জামান, জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মাসুদ রানা,সহঃসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তীতু, কোষাধাক্ষ্য আবুল কালাম আজাদ, জেলা মহিলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মুর্শেদা ইফেৎ বানু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সদস্য মখলেছুর রহমান, মুশফিকুর রহমান, ফজলুল হক হিন্দোল প্রমূখ।

উল্লেখ্য, গত ১১ মে (বুধবার) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল প্লাটফর্মে উপস্থিত থেকে ২০১৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আট বছরের জন্য দেশের ৮৫ জন গুণী ক্রীড়া ব্যক্তিত্বকে এ পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার হিসেবে প্রত্যেকে একটি ১৮ ক্যারেট মানের ২৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, এক লাখ টাকার চেক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।###

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net