1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে আকচা ইউনিয়নের পাকা রাস্তার দাবিতে মানববন্ধন । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

ঠাকুরগাঁওয়ে আকচা ইউনিয়নের পাকা রাস্তার দাবিতে মানববন্ধন ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৯৭ বার

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার দেড় কিলোমিটার কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন শনিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের মুন্সি পাড়া গ্রামে সামাজিক সংগঠন আকচা তরুণ শক্তির ব্যানারে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

এতে গ্রামের অন্তত তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করে। দুর্ভোগ তুলে ধরে মানববন্ধনে আকচা তরুণ শক্তির সভাপতি সুলতান মাহমুদ সৈকত, সহসভাপতি আশরাফুজ্জামান বলেন, দেশে উন্নয়ন হয়েছে। জেলার সীমান্তবর্তী উপজেলা গুলোর রাস্তা পাকা হয়েছে। অথচ আমরা শহর ঘেষা একটি এলাকায় থেকেও এতদিনে পাকা হয়নি। বর্ষায় এখানে রাস্তার যে বেহাল দশা হয় তাতে স্কুল ও কলেজগামী ছাত্র ছাত্রী এবং জনসাধারণ এর চলাচল একেবারে বন্ধ হয়ে যায়।এছাড়াও কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলেও ফায়ারসার্ভিস আসতে ব্যহত হবে এলাকায়। রাস্তাটি পাকা করা এখন সময়ের দাবি। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র, শিক্ষক, রাজনীতিক সহ গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মানববন্ধন শেষে আয়োজ করা জানান,১৯ জুন রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সংশ্লিষ্ট সকল দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net