1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনায় বিধবা মহিলা সহ দুই মেয়েকে মারধরের অভিযোগ । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

ঠাকুরগাঁওয়ে তুচ্ছ ঘটনায় বিধবা মহিলা সহ দুই মেয়েকে মারধরের অভিযোগ ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩৩৭ বার

ঠাকুরগাঁও জেলায় তুচ্ছ ঘটনায় বিধবা মহিলা ও তার দুই মেয়েকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার চিলারং ইউনিয়নের বানিয়াপাড়ায় ২৩ জুন বৃহস্পতিবার এই ঘটনা ঘটেছে। বানিয়াপাড়ার মৃত আমিরউদ্দিনের মেয়ে মিনা অভিযোগ করে বলেন,তার চাচা শাহজাদ উদ্দিনের পাশাপাশিই তারা বসবাস করে আসছে।

এক সময় তাদের বাড়ির টিউবওয়েল তার চাচার বাড়ির ভেতর ছিল। কিন্তু তাদের প্রবল আপত্তির কারণে তারা জমির আমিন ডেকে তাদের সীমানায় ঘেরা দিয়ে তাদের জায়গায় টিউবওয়েল বসায়। কিন্তু পানি নিস্কাশনের জায়গা না থাকায় পানি তার চাচার দেওয়ালের পাশে গিয়ে জড়ো হয়। এই ঘটনায় তার চাচী এবং চাচাতো ভাইয়েরা দীর্ঘদিন যাবত খারাপ ভাষা ব্যাবহার করে তাদের গালিগালাজ করতে থাকে। ২৩ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে আমির উদ্দিনের বিধবা স্ত্রী কুলসুম টিউবওয়েল পাড়ে গেলে শাহজাদ উদ্দিনের স্ত্রী লতিফা, ছেলে সুরুজ জামান, আমিন জামান এবং মেয়ে নূরি অকথ্য ভাষায় গালিগালাজ করে বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে তাকে মারধর করতে থাকে। এ সময় মিনা এগিয়ে গেলে তাকেও মারধর করে। এতেও ক্ষ্যান্ত হয়নি তারা।

কুলসুমের পাঁচ মাসের সিজারিয়ান মেয়ে আনার কলি এগিয়ে গেলে তার পেটে সজোড়ে লাথি মারে সুরুজ জামান। পরে আহত অবস্থায় ৯৯৯ -এ ফোন দিলে ঠাকুরগাঁও সদর থানার এস,আই পীযুষ কুমার ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।কুলসুম আরও অভিযোগ করেন,সুরুজ জামান সেনাবাহিনীতে চাকুরির সুবাধে সেই গরম দেখায় সব সময় এবং এলাকায় আসলে একটা না একটা ঘটনা ঘটায়। এই ঘটনায় ঠাকুরগাঁও সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে এসআই পীযুষ বলেন লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net