1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে হযরত মোহাম্মদ (সা:) কে কটুক্তির অভিযোগে এক যুবক আটক । - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বেহাল সড়ক, জলাবদ্ধতায় নাজেহাল নবীনগরের সলিমগঞ্জ বাজারের ক্রেতা-ব্যবসায়ীরা ঈদগাঁওয়ে অস্বচ্ছল শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দিলেন যুব মানবিক ফাউন্ডেশন  ঈদগাঁওয়ে  ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র, ইয়াবা,গাঁজাসহ আটক ৬ কোম্পানীগঞ্জ উপজেলায় মে-২০২৬ আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত  একাউন্টে কোটি টাকা থাকলেও ১হাজার টাকাও দিচ্ছে না ব্যাংক প্রশ্নের মুখে নিয়োগ প্রক্রিয়ার ‘স্বচ্ছতা’ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি সাধারণ সম্পাদক আখতারুজ্জামান ফটিকছড়ি প্রেসক্লাবের জরুরি সভা অনুষ্ঠিত সাতকানিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুবেল ও সম্পাদক তারেক নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে হযরত মোহাম্মদ (সা:) কে কটুক্তির অভিযোগে এক যুবক আটক ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩০৬ বার

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় হযরত মোহাম্মদ (সা:) কে কটুক্তি মূলক বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করার অভিযোগে ৫৪ ধারায় উজ্জল চন্দ্র রায় নামে এক যুবকে আটক করে আদালতের মাধ‍্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (১৫ জুন) যুবক আটকেরবিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম। স্হানীয়রা জানান, হযরত মোহাম্মদ (সা.) কে কটুক্তি করার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ চলাকালীন সময় গত ১৩ জুন সোমবার পীরগঞ্জ উপজেলার উজ্জল চন্দ্র রায় তার জুই রায় নামক ফেসবুক আইডিতে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তি মূলক বিষয় ফেসবুকে শেয়ার করে বিভ্রান্তি সৃষ্টি করলে বিষয়টি এলাকার অনেকে দেখে ফেলে। পরে এই ঘটনাকে কেন্দ্র করে গত ১৪ জুন মঙ্গলবার পীরগঞ্জ উপজেলার চাপোড় বাজারে উত্তেজনা তৈরী হলে ঐ যুবককে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়। ১৫ জুন বুধবার তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় । পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম বলেন ওই যুবককে ৫৪ ধারায় আটক করে আদালতের মাধ‍্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net