1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মথুরাপুর পাবলিক হাই স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি

ঠাকুরগাঁওয়ে মথুরাপুর পাবলিক হাই স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৮১ বার

৭ জুন মঙ্গলবার দীর্ঘ আড়াই বছর পর করোনার কারণে মথুরাপুর পাবলিক হাই স্কুলের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭ টার দিকে প্রিজাইডিং অফিসার মোঃ মোশারফ হোসেন ( সদর উপজেলা মাধ্যমিক অফিসার) জাঁকজমক অনুষ্ঠানে এ ফলাফল ঘোষণা করেন। তিনি বলেন, সম্পুর্ণ নিরপেক্ষ ও সততার সাথে এ ফলাফল ঘোষণা করা হলো। পাশাপাশি তিনি প্রত্যেক সদস্যকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। মোট ভোটার সংখ্যা ১০৬৪ জন, তন্মধ্যে ভোট প্রদান করেছেন ৬৮২ জন।

সরাসরি ভোটে নির্বাচিত অভিভাবক সদস্য হোন ৪ জন। মোট প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন ৭ জন।
নির্বাচিত সদস্যরা হলেন, ১. আব্দুল খালেক ( ৩৮৪ ভোট) ২. আব্দুল মালেক (৩৮৪ভোট), উভয়ে যৌথভাবে ১ম স্থান। ৩.রেজওয়ানুল হক(২৮৯) ৪.মোঃ তাজুল ইসলাম (২৬২) ভোট পান। এদিকে দাতা সদস্য হিসেবে মোঃ দেলওয়ার হোসেন বাদল চৌধুরী নির্বাচিত হোন।

শিক্ষক প্রতিনিধি হিসেবে ১. মুক্তা রাণী ( মহিলা সদস্য) ২.মোঃ মামুন অর-রশীদ ( পুরুষ সদস্য)
৩.মোঃ আসাদুল্লাহ(পুরুষ সদস্য) অভিভাবক মহিলা সদস্য রুবা আকতার সহ উক্ত চার জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হোন। নির্বাচিত অভিভাবক সদস্যরা যৌথভাবে বিদ্যালয়ের সার্বিক সহযোগিতা ও ইভটিজিংয়ের ব্যাপারে কঠোর হওয়ার ঘোষণা দেন।

নির্বাচনের ফলাফলের ব্যাপারে প্রধান শিক্ষক মোঃ আলমগীর বলেন, প্রত্যেক অভিভাবক ভোটারের রায়ের ভিত্তিতে সদস্য রা নির্বাচিত হয়েছেন এবং ভবিষ্যতে সবাইকে স্কুলের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান। বর্তমান পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ দেলওয়ার হোসেন চৌধুরী বলেন, নির্বাচিত প্রত্যেক সদস্যকে লাল গোলাপের শুভেচ্ছা জানান, ভবিষ্যতে সবাইকে স্কুলের উন্নয়নের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net