1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

ঠাকুরগাঁওয়ে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুন, ২০২২
  • ২৮৭ বার

ঠাকুরগাঁও জেলায় কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়। ১৫ জুন বুধবার সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাল্টিপারপাস হলরুমে এ সেমিনারের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রোভিং সেমিনারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ আবু হোসেন, বিশেষ অতিথি পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও প্রেসকাবের সভাপতি মনসুর আলী, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো: মারুফ হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার তানিয়া তাবাসসুম। অনুষ্ঠান জেলার বিভিন্ন উপজেলার শতাধিক কৃষক, উপজেলা, বিভিন্ন ইউনিয়নের কৃষি কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশ নেন। শুরুতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে রোভিং বিষয়ে ভিডিও প্রদর্শন করা হয়। এ সময় আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণে আধুনিক যুগোপযোগী তথ্য প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্বারোপ করা হয় সেমিনারে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net