1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত...৷ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত…৷

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ৩১৩ বার

ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার আখানগর রেলস্টেশনের উত্তর পাশে ডিপ টিউবওয়েল সংলগ্ন রেল ক্রসিং ( কাজী মুরগীর ফার্ম রাস্তা) এ ট্রেনের ধাক্কায় আরিফ হোসেন (১৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (২০ জুন) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ হোসেন আখানগর ইউনিয়নের দক্ষিণ ডিলারপাড়া গ্রামের আলম হোসেনের বড় ছেলে। সে পুরাতন ঠাকুরগাঁও টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে পার্বতীপুর যাওয়ার উদ্দেশ্যে কাঞ্চন এক্সপ্রেস নামে একটি লোকাল ট্রেন আখানগর মুরগির ফার্ম নামক স্থানে রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় মোটরসাইকেলে করে আখানগর বাজারের দিকে যাওয়ার সময় ট্রেনটির সাথে ধাক্কা লাগে আরিফের। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

পরে সে খানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) রাকিবুল আলম (চয়ন) জানান, আরিফকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে। এ ব্যাপারে , ঠাকুরগাঁও রোড রেলওয়ের স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম বলেন, ট্রেন ও মোটরসাইকেল দুর্ঘটনায় একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, পরবর্তীতে জানতে পেরেছি সে ছেলেটা মারা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net