1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন অভিযোগে চালের বাজারে অভিযান । - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২২ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পল্লী প্রাণি চিকিৎসকদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা কক্সবাজারের মেদাকচ্ছপিয়ায় হাতি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত  চন্দনাইশে কৃষি প্রণোদনা, ক্রীড়া সামগ্রী, প্রতিবন্ধিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে জসিম উদ্দিন আহমেদ এমপি  চট্টগ্রাম প্রেসক্লাব সম্মুখে মানববন্ধন চন্দনাইশ চামুদরিয়া খালে ওয়াই টাইপ সেতু নির্মাণের দাবি নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাট একাডেমী’র অভিভাবক সামাবেশ ও বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত  খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন অভিযোগে চালের বাজারে অভিযান ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ২৫৮ বার

অতিরিক্ত মজুদ ও দাম বেশি নেয়া সহ বিভিন্ন অভিযোগে ঠাকুরগাঁও জেলার চালের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১লা জুন) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনার সময় ঠাকুরগাঁও জেলা শহরের সবচেয়ে বড় চালের বাজার কালিবাড়িতে কয়েকটি দোকানে অতিরিক্ত মজুদ করার দায়ে জরিমানা আদায় করা হয়। সেই সাথে নির্ধারিত দামে চাল বিক্রি সহ মুল্য তালিকা এবং চাল ক্রয়কৃত রশিদ সংরক্ষনের নির্দেশনা দেন কর্মকর্তা গন।

পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক শেখ সাদী, ঠাকুরগাঁও জেলা খাদ্য পরিদর্শক বিশ্বজিৎ সাহা সহ কর্মকর্তা গণ ঠাকুরগাঁও জেলার আরো বেশ কয়েকটি বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলার সহকারী পরিচালক শেখ সাদী জানান চালের বাজার নিয়ন্ত্রনে অবৈধ মজুদ, অতিরিক্ত দামে বিক্রি বন্ধে এ অভিযান চলমান থাকবে। নিময় না মানলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে তাদের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net