ঢাকা   ১১:২৭:২২ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

ঠাকুরগাঁওয়ে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩৭৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়। ১ জুন বুধবার দিবসটি পালনে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা প্রাণীসম্পদ দপ্তরের আয়োজেন ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ঠাকুরগাঁও জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, বিশেষ অতিথি জেলা পরিষদ প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি মুহ: সাদেক কুরাইশী, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেস কাবের সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও ডেইরী ফার্ম এসোসিয়েশনের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুনাম, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: হেমন্তু কুমার রায় প্রমুখ। শেষে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি