1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ের রাজপথ দখল করবে যুবদল- মহেবুল্লাহ্ আবু নুর । - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

ঠাকুরগাঁওয়ের রাজপথ দখল করবে যুবদল- মহেবুল্লাহ্ আবু নুর ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩৩৭ বার

সামনে বিএনপি ক্ষমতায় আসবে, এটা মাথায় রাখেন। বিএনপির ব্যর্থতা মনে করার কিছু নেই। বিএনপিকে ২০০৬ বা ২০০৭ এ একটি ষড়যন্ত্রের মাধ্যমে সরানো হয়েছিল, কোনো ভোটের মাধ্যমে নয়। একবার যদি সঠিক ভোট হয় আপনাদের অস্তিত্ব রক্ষা করাই কঠিন হবে। শুক্রবার (৩ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং — বড়গাঁও ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের দ্বি-বার্ষিক সন্মেলনে প্রধান বক্তা হিসেবে জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি চৌধুরী মুহাঃ মহেবুল্লাহ্ আবু নুর সরকারকে হুশিয়ার করে এ সব কথা বলেন।

তিনি আরো বলেন, ঠাকুরগাঁও জেলার রাজপথ যুবদলের দখলে থাকবে। যতই বাধা আসুক আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণের ভোটার অধিকার ফিরিয়ে আনতে হবে। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, রাস্তায় নামতে হবে। এর কোনো বিকল্প নাই। গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে আন্দোলন-সংগ্রামের কোনো বিকল্প নাই। তাই আপনারা রাস্তায় নামার জন্য তৈরি হোন।

সম্মেলনে ৪ নং– বড়গাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফুরুল্লাহ, তাজ উদ্দিন তাজু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক, মাহবুব হোসেন তুহিন, সদর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আবু সাঈদ নূর আলম বাবু, সদর উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুল হক, সদস্য সচিব রেজাউল করিম লিটন, ৪ নং বড়গাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ আহম্মেদ আলী, আব্দুল্লাহ্ আল-মামুন প্রমূখ। এ সময় সম্মেলনে ইউনিয়ন যুবদলের পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয় এবং পরবর্তীতে কমিটি গঠনের জন্য প্রার্থীদের তালিকা নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net