1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডিমলা উপজেলায় দরিদ্র অসহায় বন্যার্তদের মাঝে জামায়াতে ইসলামীর ত্রাণ সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

ডিমলা উপজেলায় দরিদ্র অসহায় বন্যার্তদের মাঝে জামায়াতে ইসলামীর ত্রাণ সামগ্রী বিতরণ

মোঃজাকির হোসেন, নীলফামারী প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩১১ বার

নীলফামারীর জেলার ডিমলা উপজেলায় উজান থেকে নেমে আসা ঢলে খরস্রোতা তিস্তা নদী বেসামাল হয়ে পড়েছে। এতে ৯ নং টেপাখড়িবাড়ি ইউনিয়নের স্বপন বাঁধ ভেঙে ৯ নং ওয়ার্ড দঃ খড়িবাড়ি এলাকার প্রায় ১৫০ পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

(১৯ জুন) শনিবার বিকালে ডিমলা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বন্যার্ত পানিবন্দি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

এ সময় প্রধান অতিথি বলেন, “দেশের মানুষ আজ কঠিন পরীক্ষার দ্বারে। ভয়াবহ বন্যায় বাড়ি-ঘর, আবাদি ফসল, গবাদি পশু, হাঁস-মুরগি, পুকুরের মাছসহ অপুরণীয় ক্ষতি সাধিত হয়েছে। বন্যার্ত মানুষের যখন ত্রাহি ত্রাহি অবস্থা, বাঁচাও বাঁচাও চীৎকার রব শোনা যাচ্ছে, ঠিক তখন আমাদের দেশের কিছু হাইব্রিড পাতি নেতা আখের গোছাতে ব্যস্ত। এটা জাতির জন্য খুবই দুঃখজনক।

তিনি আরো বলেন, যে কোনো দুর্যোগে জামায়াতে ইসলামী জনগণের পাশে থাকে। গণমানুষের প্রিয় সংগঠন জামায়াত সকল দুর্যোগে সাধ্যানুযায়ী ত্রাণ সহায়তা নিয়ে দরিদ্র-অসহায় মানুষের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নীলফামারী জেলার ডিমলা উপজেলার বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা নিয়ে আমরা বানভাসী মানুষের পাশে এসেছি। আমরা ১২০টি দরিদ্র-অসহায় পরিবারের মাঝে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেছি।

আর্ত-পীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়ানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ। তাই সমাজের বিত্তশালী ও হৃদয়বান সকল মানুষের উচিত দরিদ্র মানুষের সাহায্যে এগিয়ে আসা। জামায়াতে ইসলামী সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জামায়াতে ইসলামী সমাজের সকল মানুষের সুখে-দুখে পাশে থাকবে ইনশাআল্লাহ।”

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা সহকারী সেক্রেটারি জনাব আনোয়ারুল ইসলাম, ডিমলা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, ডিমলা উপজেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মহিউর রহমানসহ উপজেলা ও ইউনিয়ন শাখা জামায়াতের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net