1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের সামনে ছুরিকাঘাতে যুবক আহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বরের লংমার্চ সফল করতে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে স্বাগত মিছিল  টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল  চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে আদিবা রহমান মারা যায় মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা

ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের সামনে ছুরিকাঘাতে যুবক আহত

চকরিয়া প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩২২ বার

চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের সামনে ছুরিকাঘাতে বাবুল (২৯) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১৬জুন) সন্ধ্যা সাতটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের সাফারি পার্কের গেইটের সামনে এ ঘটনা ঘটে।

আহত যুবক ডুলাহাজারা ইউনিয়নের ডাকবাংলা এলাকার নবাব আলীর ছেলে।
হামলাকারী যুবক জনি একই এলাকার আবদুল গণির ছেলে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে প্রকাশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর গুরুতর আহত বাবুলকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপি সদস্য রিয়াজ উদ্দিন শিপু জানান, ঘটনার খবর পেয়ে আহতের পাশে ছুটে যাই। তার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। বিষয়টি থানা পুলিশে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net