ঢাকা   ১০:১১:০৪ পিএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

দিনাজপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৩ যাত্রী নিহত : আহত ২০

রফিকুল ইসলাম প্রতিনিধি দিনাজপুর:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২৯৭ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

দিনাজপুর সদরের ব্যাঙকালি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। এর মধ্যে ২২ জনকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (৬ জুন) রাত ৮টার দিকে সদর উপজেলার ব্যাঙকালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পঞ্চগড় সদর উপজেলা হাফিজাবাদ ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের আব্দুর রহিম (৪০) ও একই উপজেলার লাইসা (২)। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে আহসান পরিবহনের একটি বাস পঞ্চগড় থেকে ঢাকায় যাচ্ছিল। ব্যাঙকালি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে সেতুর রেলিংয়ে আটকে যায়।
স্থানীয়রা বিষয়টি পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানায়। খবর পেয়ে দিনাজপুর, সৈয়দপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং পুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালে আনার পর তিন জনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত ২১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান জানান, তিন জন নিহত হয়েছেন। তাদের পরিচয় নিশ্চিত হয়ে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার মাসুদ আলম বলেন, মৃত অবস্থায় দুই জনকে হাসপাতালে আনা হয়েছে। আহত অবস্থায় ২২ জনকে আনা হয়েছিল। এর মধ্যে এক শিশু মারা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি