1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দিনাজপুরের চিরিরবন্দরে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের : আহত ১ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নানা আয়োজনে জন্মাষ্টমী পালন কোম্পানীগঞ্জে শহীদ আমান উল্যাহ ফারুকের ৫৫তম শাহাদাত বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া  কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল

দিনাজপুরের চিরিরবন্দরে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের : আহত ১

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৩২১ বার

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার চাম্পাতলি বাজারে অটোভ্যানে বালুবাহী ট্রাকের ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার ড্রাইভারপাড়া গ্রামের আমিন ইসলাম (৪৮) ও আলোকডিহি গ্রামের মাধব মালী সনু (৪৫)। গুরুতর আহত হয়েছেন মোছা. মেরিনা বেগম (৩৫) নামে এক নারী।

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে রানীরবন্দর বাজার থেকে চাম্পাতলি বাজারে দুইজন যাত্রী নিয়ে আসছিল একটি অটোভ্যান। এ সময় চাম্পাতলি বাজারে এসে দাঁড়ালে বেপরোয়া গতির একটি বালুবাহী ড্রাম ট্রাক দাঁড়িয়ে থাকা অটোভ্যানকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক যাত্রীসহ ভ্যানচালক নিহত হন। ওই ভ্যানে থাকা আরেক যাত্রী গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতলে নিয়ে যান স্থানীয়রা।

দিনাজপুর ১০ মাইল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ওই রাস্তা থেকে লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net