1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল । - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের ৫ সেপ্টেম্বর লংমার্চ: সোনারগাঁয়ে চার স্পট পরিদর্শন প্রস্তুতি প্রায় সম্পন্ন ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ।

মোঃ মজিবর রহমান শেখ,,
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৮৩ বার

গ্যাস সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁও জেলায় পুলিশের বাধাঁ উপেক্ষা করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি। শনিবার (১১ জুন) দুপুর সাড়ে ১২টায় শহরের বিএনপি কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

এ সময় পুলিশ মিছিলে বাধাঁ দিলেও নেতাকর্মীরা বাধাঁ এড়িয়ে মিছিলে স্লোগান দিতে থাকে। পরে বিএনপি অফিসের সামনে এক প্রতিবাদ সমাবেশে বিএনপির ঠাকুরগাঁও জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, যুব দলের সভাপতি আবুনুর চৌধুরী, মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্যে বিএনপির নেতার বলেন, দ্রব্য মূল্য বৃদ্ধির জন্য সরকারের লোকদের দুর্নীতি দায়ী। এই করোনা মহামারীর মধ্যেও আওয়ামী লীগের নেতাকর্মীরা কোটিপতি হয়েছে। আর সাধারণ মানুষ নিঃস্ব হয়েছে। দেশের মানুষ খুব কষ্টে আছে। তাই একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব মানুষের কষ্ট লাঘব করা। তাই সকলের স্বার্থে আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net